ব্যবহারের শর্তাবলী (Terms & Conditions)
Skill Features প্ল্যাটফর্ম এবং ট্রেনিং কোর্সসমূহ ব্যবহারের নিয়ম ও শর্তাবলী।
ব্যবহারের সাধারণ শর্তাবলী (Terms & Conditions)
Skill Features প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটে একাউন্ট খোলা, কোর্স কেনা অথবা আমাদের যেকোনো ট্রেনিং ও কনটেন্ট এক্সেস করার ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মাবলী প্রযোজ্য হবে।
১. একাউন্ট এবং লগইন নিরাপত্তা
১.১) আপনার একাউন্ট আইডি ও পাসওয়ার্ড একান্তই আপনার ব্যক্তিগত। এটি অন্য কারো সাথে শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
১.২) প্রতিটি একাউন্ট একজন সিঙ্গেল শিক্ষার্থীর জন্য নির্ধারিত। একসাথে একাধিক ব্যক্তি একটি একাউন্ট শেয়ার করে কোর্স ব্যবহার করতে পারবেন না।
১.৩) একাউন্ট ক্রেডেনশিয়াল অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট একাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।
২. কপিরাইট এবং মেধাস্বত্ব সুরক্ষা
২.১) Skill Features-এর সকল কোর্স ভিডিও, ল্যাব শীট, স্লাইড, হ্যান্ডনোট এবং ট্রেনিং কনটেন্টের কপিরাইট ও মেধাস্বত্ব সংরক্ষিত।
২.২) কোনো কনটেন্ট রেকর্ড করা, অননুমোদিতভাবে ডাউনলোড করে ফেসবুক, ইউটিউব, গুগল ড্রাইভ বা অন্য যেকোনো সামাজিক মাধ্যমে শেয়ার অথবা বাণিজ্যিকভাবে বিক্রি করা কপিরাইট আইন অনুযায়ী সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।
২.৩) মেধাস্বত্ব লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশের কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. পেমেন্ট ও এনরোলমেন্ট
৩.১) যেকোনো পেইড কোর্সে ভর্তির ক্ষেত্রে সম্পূর্ণ নির্ধারিত ফি প্রদান করে ভ্যালিড ট্রানজেকশন আইডি দিয়ে এনরোলমেন্ট নিশ্চিত করতে হবে।
৩.২) পেমেন্ট সফলভাবে ভেরিফাই হওয়ার পর তাৎক্ষণিকভাবে বা নির্দিষ্ট ব্যাচ অনুযায়ী কোর্সের পূর্ণ এক্সেস উন্মুক্ত করা হবে।
৪. প্ল্যাটফর্ম ব্যবহারের আচরণবিধি
৪.১) লাইভ ক্লাস, ডিসকাশন ফোরাম বা সাপোর্ট গ্রুপে ট্রেইনার ও সহপাঠীদের প্রতি মার্জিত ও পেশাদার আচরণ প্রদর্শন করতে হবে।
৪.২) যেকোনো ধরনের রাজনৈতিক, আক্রমণাত্মক, অশালীন বা অনৈতিক বক্তব্য প্রদান কঠোরভাবে নিষিদ্ধ।
৫. শর্তাবলীর পরিবর্তন
Skill Features কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় নিয়মনীতি বা শর্তাবলীতে পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
যোগাযোগ
শর্তাবলী বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন:
মোবাইল: 01674-962416 | ইমেইল: tareqmusagsis@gmail.com